পুঁজিবাজারে দরপতনে সপ্তাহ শুরু

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:৩১

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শুরুতে গতকাল রবিবার বড় দরপতন লক্ষ করা গেছে। বিশেষ করে দামের দিক থেকে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর শেয়ারে বড় দরপতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে দরপতনের শীর্ষ ১০টি কোম্পানি হলো, লুব-রেফ, বিডি ফাইন্যান্স, আইডিএলসি, সামিট পাওয়ার, আইপিডিসি, সাইফ পাওয়ার, ঢাকা ডাইং, লাফার্জহোলসিম, অ্যাসোসিয়েটেড অক্সিজেন ও ই-জেনারেশন।

গতকাল ডিএসইতে মোট ৩৫১টি কোম্পানির ১৬ কোটি ২৯ লাখ ৩৯ হাজার ৫২১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৬২২ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৪৯ দশমিক ৭০ পয়েন্ট কমে ৫ হাজার ৬১৯ দশমিক ১৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২৮ দশমিক ৩৭ পয়েন্ট কমে ২ হাজার ১২৬ দশমিক ৩০ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহসূচক ৭ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১ হাজার ২৫৭ দশমিক ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৪টি কোম্পানির শেয়ার। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—বেক্সিমকো লি., রবি আজিয়াটা, সামিট পাওয়ার, লুব-রেফ, লাফার্জহোলসিম, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, বিএটিবিসি, রহিমা ফুড ও স্কয়ার ফার্মা। মূল্যবৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—রহিমা ফুড, দেশ গার্মেন্টস, জি কিউ বলপেন, বিডি ল্যাম্পস, ফাইন ফুডস, আইএসএন, আল-হাজ্ব টেক্সটাইল, প্রিমিয়ার ব্যাংক, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড ও সোনালি আঁশ ইন্ডাস্ট্রিজ।

গতকাল দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৩৬ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৪২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৩৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ১২৫টির এবং ৫৪টির দাম অপরিবর্তিত রয়েছে।