পশুর নদী ও সুন্দরবন রক্ষার দাবিতে মোংলায় মানববন্ধন

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:৩৪

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

‘পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও’ দাবিতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে মোংলায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মোংলার পশুর নদীর চরকানা এলাকায় এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলার আহ্বায়ক ও পশুর রিভার ওয়াটারকিপার মো, নূর আলম শেখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এম এ সবুর রানা, কমলা সরকার, আব্দুর রশিদ হাওলাদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মাহারুফ বিল্লাহ প্রমুখ।