বাগাতিপাড়ায় কৃষিজমিতে চলছে পুকুর খনন

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:৩৫

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা

বাগাতিপাড়ায় কৃষিজমিতে চলছে পুকুর খনন। রবিবার ফাঁগুয়াড়দিয়াড় ইউনিয়নের সাইলকোনায় প্রায় ২৫ বিঘা জমিতে অবৈধভাবে এই পুকুর খননের কাজ করতে দেখা গেছে। মাইন্দপাড়া বিলের মাঠে গত বুধবার থেকে এক্সকাভেটরে গভীর করে পুকুর খনন করা হচ্ছে। সেই মাটি বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হবে বলে জানা যায়। স্থানীয় রফিক উদ্দিন জানান, শ্রেণিভেদে প্রায় সব জমিতেই সারা বছর ফসল হয়। এমনভাবে পুকুর খনন করলে বিলের আশপাশের জমিগুলো হুমকির মুখে পড়বে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল বলেন, ‘খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’