তালায় বোরোর ভালো ফলনের সম্ভাবনা

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:৩৫

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় এবার বেশি জায়গায় বোরো চাষবাদ হয়েছে। বৈরী আবহাওয়ায় জমির ফসল নষ্ট না হলে ভালো ফলনের আশা করা হচ্ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫০০ হেক্টরের বেশি জমিতে ইরি-বোরো চাষাবাদ হয়েছে। তালা উপজেলার লক্ষণপুর গ্রামের ধানচাষি আব্দুর রহমান জানান, আবহাওয়া ও প্রকৃতির কারণে এ বছর আমাদের ব্লকে গত বারের চেয়ে ধানের ফলন ভালো হবে বোঝা যাচ্ছে। তবে কোথাও কোথাও মাজরা পোকার উপদ্রব দেখা গেছে। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, এ বছর আবহাওয়া ভালো থাকার কারণে অনেক এলাকায় চাষাবাদ হয়েছে।