শুকিয়ে যাচ্ছে আমের মুকুল

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:৩৫

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে আমের মুকুল। কামারপুকুর ইউনিয়নের আমচাষি ফয়েজ আহমেদ বলেন, ‘এই মৌসুমে এখনো বৃষ্টিপাত হয়নি। তাই অনেক আমবাগানে মুকুল দেখা দেয়নি। আমাদের সেচের আওতায় যে গাছগুলো আছে সেগুলোতে বেশি মুকুল এসেছে। আর সেচের আওতার বাইরের ফজলি, আশ্বিনা ও আঁটি জাতের কিছু বাগানে স্বল্প মুকুল দেখা দিলেও তা খরার কারণে শুকিয়ে ঝরে পড়ছে। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম বলেন, ‘বর্ষা মৌসুমের পর এই এলাকায় আর বৃষ্টিপাত না হলেও এর সম্ভাবনা রয়েছে। আগামীতে অনুকূল আবহাওয়ায় আমের ফলন ভালো হবে।