চৌগাছায় গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:৩৬

চৌগাছা (যশোর) সংবাদদাতা

চৌগাছায় রবিবার সকালে হাসু খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাম হাত ও বাম পায়ের রগ কাটা ছিল। নিহত হাসু খাতুন উপজেলার চাকলা গ্রামের প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী। আলাউদ্দিন সম্প্রতি দুবাই থেকে বাড়ি ফিরেছেন। চৌগাছা থানার এসআই এনামুল জানান, লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হাসুর স্বামী আলাউদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।