শেরপুর (বগুড়া) সংবাদদাতা
দৈনিক ইত্তেফাকের সাবেক উত্তরাঞ্চলীয় আবাসিক প্রতিনিধি, দৈনিক বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জয়লা জুয়ান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও বর্ষীয়ান জননেতা আমান উল্লাহ খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে বগুড়ার শেরপুর প্রেসক্লাব ও জয়লা জুয়ান ডিগ্রি কলেজে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমের গ্রামের বাড়ি জয়লা জুয়ান গ্রামে তার পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত ও কবরসংলগ্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি ২০১৮ সালের ১৫ মার্চ ইন্তেকাল করেন।
