শোক সংবাদ

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:৪৪

ব্রি.জে (অব.) মুজিবুর রহমান

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান গতকাল রবিবার সকাল ১০টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও এক সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর বনানী সামরিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। এই বীর মুক্তিযোদ্ধার গ্রামের বাড়ি গোপালগঞ্জের বাঁশবাড়িয়ার মুকসুদপুরে।

নুরুল ইসলাম

নেত্রকোণা শহরের মোক্তারপাড়াস্থ প্রবীণ আইনজীবী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট নুরুল ইসলাম (৮০) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন পুত্র ও তিন কন্যা রেখে গেছেন। বাদ আসর নেত্রকোনার কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে নেত্রকোনা সাতপাই কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সমাজকল্যাণ  প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খান, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম মুকুল এবং সম্পাদক শফিউল হাসান মঞ্জু শোক প্রকাশ করেন।

এস এম খলিলুর রহমান

টাঙ্গাইল মির্জাপুরের সমাজসেবক ও জাপান গার্টেন সিটির চেয়ারম্যান এস এম খলিলুর রহমান (৯০) গতকাল রবিবার থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার তার মরদেহ দেশে আসার সম্ভাবনা রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি প্রমুখ।