চিত্রনায়িকা অপু বিশ্বাস কাবাডি ফেডারেশনের সদস্য

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২১:৫০

স্পোর্টস রিপোর্টার

এবার চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য হতে যাচ্ছেন। কাবাডি ফেডারেশনের আসন্ন নির্বাচনে যে নাম জমা পড়েছে সেখানে সদস্য হিসেবে অপু বিশ্বাসের নাম দেওয়া হয়েছে। কাবাডি ফেডারেশনের একাধিক সূত্র জানিয়েছে, অপু বিশ্বাসের নাম সদস্য হিসেবে দেওয়া হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ, কেউ প্রার্থিতা প্রত্যাহারও করেনি। চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। রিটার্নিং অফিসার কবিরুল হাসান জানিয়েছেন, ২৪ জনের মধ্যে ১৬ জন সদস্য রয়েছেন। সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তিনি বলেন, ‘অপু বিশ্বাস একমাত্র নারী প্রার্থী হয়ে লড়াই করছেন। যেহেতু আর কোনো প্রতিপক্ষ নেই তাই আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারব।’ সাধারণ সম্পাদক হিসেবে পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান রয়েছেন। তাকে ফোনে পাওয়া যায়নি। তবে সদস্য তালিকায় থাকা এক জন জানিয়েছেন, অপু বিশ্বাস থাকলে কাবাডির পরিচিতিটা আরো বাড়বে। এম্বেসেডর হিসেবে কাজ করতে পারবেন।