২০২০-এর জানুয়ারির পর গত শনিবার প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো গোলের দেখা পেলেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। পেনাল্টি থেকে এই আর্জেন্টাইনের গোল পাওয়ার দিনে খর্বশক্তির ফুলহামকে তাদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। সিটির অপর দুইটি গোল করেছেন ডিফেন্ডার জন স্টোনস ও ফরওয়ার্ড গ্যাব্রিয়াল জেসুস। এই জয়ে টেবিলের শীর্ষে ১৭ পয়েন্টের ব্যবধান তৈরি করেছে সিটি। দিনের অন্য ম্যাচে লিডস ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে টমাস টুখেলের চেলসি। আর অবনমন লড়াইয়ে থাকা বার্নলির কাছে ঘরের মাঠে ১-২ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির এভারটন। তবে পয়েন্ট খোয়ালেও এই রিপোর্ট লেখার সময়ে টেবিলে চেলসি (৪র্থ) ও এভারটনের (৬ষ্ঠ) অবস্থান অপরিবর্তিতই আছে।
