স্পোর্টস রিপোর্টার
এশিয়ান চ্যাম্পিয়নস হকি টুর্নামেন্ট করোনার কারণে স্থগিত হয়ে গিয়েছিল। মার্চে হওয়ার কথা ছিল। সেটি হয়নি। এশিয়ান হকি ফেডারেশন আবার নতুন তারিখ ঘোষণা করেছে। আগামী অক্টোবর-নভেম্বরে ঢাকায় হকির এই বড় আসর আয়োজন করতে চায় এশিয়ান হকি ফেডারেশন। দুই দফা তারিখ দিয়েও শেষ পর্যন্ত সেটি হয়নি। এবার ৩০ অক্টোবর হতে ৮ নভেম্বর টুর্নামেন্ট হবে ঢাকায়। তবে এই তারিখ নিয়ে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘এশিয়ান হকি ফেডারেশন হতে একটা প্রস্তাবিত তারিখ পাঠিয়েছে। আমরা সেটি দেখে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেব।’
