কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
কালিয়াকৈরে আগুনে একটি মালামালসহ ১৫টি কক্ষ ছাই হয়ে গেছে। উপজেলার রতনপুর এলাকায় গতকাল সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, আমিন হোসেন নামে এক ব্যক্তির বাড়ির একটি কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা অন্য কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাড়ির ১৫টি কক্ষ ভস্মীভূত হয়। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ রিপোর্ট লেখা প?র্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি বলে ফায়ার সার্ভিস জানান।
