সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ব্রিটেন। সিরিয়ায় সন্ত্রাসী কার্যক্রমে উত্সাহ ও উসকানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে দেশটির পুলিশ তদন্ত শুরু করে। আসমা আল-আসাদ ব্রিটেনেরও নাগরিক। অভিযোগ প্রমাণিত হলে তিনি ব্রিটেনের নাগরিকত্ব হারাতে পারেন। ব্রিটেনের পুলিশের ওয়ার ক্রাইম ইউনিট তদন্ত শুরু করেছে। লন্ডনের পুলিশ জানিয়েছে, গত বছরের জুলাইয়ে আসমার বিরুদ্ধে তাদের কাছে অভিযোগ আসে। —আলজাজিরা
