টস জিতে খুলনার বিপক্ষে ব্যাটিংয়ে সিলেট

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৪:০৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ৩১তম ম্যাচে টস জিতেছে সিলেট সিক্সার্স। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চট্টগ্রাম পর্বের তৃতীয় ও আজ শনিবার দিনের প্রথম ম্যাচে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে থাকা খুলনার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ষষ্ঠ স্থানে থাকা সিলেট।

 

সিলেট একাদশ: লিটন দাস, সাব্বির রহমান, জেসন রয়, আফিফ হোসেন, নিকোলাস পুরান, নাবিল সামাদ, অলোক কাপালি, মোহাম্মদ নওয়াজ, সোহেল তানভির, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।

 

খুলনা একাদশ: ব্রেন্ডন টেইলর, জুনায়েদ সিদ্দিকি, আল-আমিন, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ, আরিফুল হক, ডেভিড উইসে, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম, জুনাইদ খান ও শুভাশিস রায়।

 

ইত্তেফাক/এএম