গাইবান্ধা-৩ আসনে নির্বাচন রবিবার

‘নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে’

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৫:৪৬

আগামীকাল রবিবার গাইবান্ধা-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ-সুষ্ঠু নিরপেক্ষ করতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। 

 

এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- ডা. ইউনুস আলী সরকার (নৌকা), দিলারা খন্দকার শিল্পী (লাঙ্গল), খাদেমুল ইসলাম খুদি (মশাল), জাহিদ হাসান নিউ (সিংহ) ও মিজানুর রহমান তিতু (আম)। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৯৪১ জন। 

 

নির্বাচনে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি (অধিনায়ক) মোজাম্মেল হক বলেন, কঠোর নিরাপত্তা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।  

 

শনিবার দুপুর ১২টায় পলাশবাড়ী সদরের স্থানীয় চৌমাথা মোড়ে গাইবান্ধা-৩ আসনের নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেসব্রিফিংকালে র‌্যাবের অতিরিক্ত ডিআইজি (অধিনায়ক) মোজাম্মেল হক এ সব কথা বলেন। 

আরো পড়ুন : দার্জিলিং বেড়াতে গিয়ে হাতির আক্রমণে জাসদ নেতা নিহত

তিনি আরো বলেন, নির্বাচন পরবর্তী সংহিসতা এড়াতে প্রস্তুত থাকবে র‌্যাব। এছাড়া মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। 

 

এ সময় র‌্যাব-১৩ গাইবান্ধা ইউনিটের এএসপি হাবিবুর রহমানসহ র‌্যাবের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

প্রসঙ্গত, ঐক্যফ্রন্ট প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বীর মৃত্যুর কারণে ৩০ ডিসেম্বর এ আসনে নির্বাচন স্থগিত করে ইসি। 

 

ইত্তেফাক/ইউবি