আপনার রাশিফল

আপডেট : ১৫ মার্চ ২০২১, ২০:৩১

মুহম্মদ আনিসুল হক

১৬ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ২ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ১ শাবান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: নেপচুন। আপনার শুভ সংখ্যা: ৭। শুভ বার: সোম। শুভ রত্ন: এমিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করার চেষ্টা করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।         

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

দিনটি মিশ্র সম্ভাবনাময়। অসুস্থবোধ করতে পারেন। পুরনো কোনো জটিল রোগের পুনরাক্রমণ হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। ব্যয় বাড়তে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শে উপকৃত হতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। পেশাগত দিক ভালো যেতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করর চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। আবেগ সংযত রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বাড়িতে অতিথিদের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারেন। অতিথি আপ্যায়নে ব্যয় কিছুটা বাড়তে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন।