পরিস্থিতি বুঝে ওটিটিতে মুক্তি দেব :তৌকির আহমেদ

আপডেট : ১৫ মার্চ ২০২১, ২০:৪০

এ সপ্তাহে তৌকির আহমেদ হাজির হচ্ছেন তার সপ্তম সিনেমা ‘স্ফুলিঙ্গ’ নিয়ে। এটি আসছে ১৯ মার্চ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এ মুহূর্তে চলছে প্রচারণা। যার অংশ হিসেবে এর ট্রেলার ও একটি গান প্রকাশ হয়েছে। আরেকটি রোমান্টিক মুডের গান রয়েছে প্রকাশের অপেক্ষায়। এদিকে জানা গেল, সিনেমাটি সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সেন্সরবোর্ডের সদস্যরা তৌকীর আহমেদের এই সিনেমার বেশ প্রশংসাও করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘স্ফুলিঙ্গ’ নির্মাণ করছেন তৌকীর আহমেদ। সিনেমাটি প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’। করোনার কারণে সবকিছু বন্ধ ছিল। এখনো যে সব স্বাভাবিক হয়েছে এমন নয়। তাই একটানা শুটিং ও অন্যান্য কাজ করে ছবিটি মুক্তি দিচ্ছি। তাছাড়া অনেকদিন পর সিনেমা হল খুলেছে। দর্শকরাও হলে কম আসছে। তবু আমার পরিকল্পনা ‘স্ফুলিঙ্গ’ ছবিটি আগে হলে মুক্তি দেবো। তারপর পরিস্থিতি বুঝে ওটিটি বা অন্য মাধ্যমের কথা চিন্তা করবো।