কালকিনি ও নান্দাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১৫ মার্চ ২০২১, ২১:৩৬

কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা

কালকিনিতে সোমবার সকালে পুকুরে ডুবে ফিজানা নামের দুই বছর বয়সি এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু পৌর এলাকার উত্তর জোনাদরদী গ্রামের খায়রুল মোল্লার মেয়ে। ঘরের পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে ফিজানা পা পিছলে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি শেষে পুকুর থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। কালকিনি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলবিধান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, শিশু ফিজানাকে হাসপাতালে আনা হয়েছিল, সে পানিতে ডুবে মারা গেছে।

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা  জানান, নান্দাইলে সোমবার সকালে পুকুরে ডুবে ইমরান নামের ১৫ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।  উপজেলার ৩ নম্বর নান্দাইল  ইউনিয়নের রসূলপুর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে ইমরান। সকালে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার সময় বাড়ির পাশের পুকুরে তলিয়ে যায় ইমরান। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।