কালিয়ায় দুই বালু উত্তোলনকারীর জেল

আপডেট : ১৫ মার্চ ২০২১, ২১:৩৭

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

মধুমতী নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলার দায়ে রবিউল ও সোহেল নামে দুই জনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল হক এ রায় দেন।