আজকের ছবি (১৫ মার্চ, ২০২১)

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২১:৫০

* ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ স্বাধীনতার স্মৃতিচিহ্ন সাজানোর কাজ চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-সংগ্রাম, ঐতিহাসিক কার্যক্রম ও প্রতিকৃতি এবং বাংলাদেশের মানচিত্র বালুতে ফুটিয়ে তোলা হচ্ছে। মুজিববর্ষ উদযাপনকে কেন্দ্র করে কুয়াকাটা সৈকতে ৪০ ফুট দৈর্ঘ্য এবং ৮ ফুট প্রস্থ জুড়ে এর আয়োজন করছে পটুয়াখালী জেলা প্রশাসন। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে এর উদ্বোধন হবে। কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পূর্ব দিকে বেলাভূমি (ছবি: ফোকাস বাংলা)

* পেয়াজের কদমে উড়ে এসে বসেছে মৌমাছি। রাজশাহীর উত্তরাঞ্চল বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে এর ফলন ভালো হয়েছে। কিছুদিনের মধ্যে বীজ উঠতে শুরু করবে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি ছয়ঘাটি গ্রাম (ছবি: আজাহার উদ্দিন)

* আইসক্রিমে স্বস্তি খুঁজছেন নিম্ন আয়ের মানুষ। ধীরে ধীরে বাড়ছে গরমের তীব্রতা। তাই একটু স্বস্তি পেতে শীতল পানীয় উপভোগ করে মানুষ। ঢাকার অদূরে সাভার (ছবি: ফোকাস বাংলা)

* দুরন্তপনায় মেতেছে একদল শিশু। দিনের তাপমাত্রা বেড়ে যাওয়া স্বস্তি পেতে জলে নেমেছে শৈশব! বগুড়ার ধুনট উপজেলার মধুপুর গ্রাম (ছবি: ফোকাস বাংলা নিউজ)