সম্প্রতি দাউদকান্দিতে একটি আন্তঃজেলা বাসে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে বেশ কয়েকজন যাত্রী নিহত-আহত হয়েছেন। ঐ বাসে একটিমাত্র দরজা থাকায় যাত্রীরা আগুন লাগার পর দ্রুত বাস থেকে নামতে পারেননি। একটি বাসে তিনটি দরজা থাকার কথা। ওঠা-নামার জন্য দুটি ও একটি Emargency Exit দরজা। কিন্তু আমাদের দেশে নিয়ম অনুযায়ী বাসের বডি তৈরি করা হয় না। তাছাড়াও বাসের জানালার মাঝখানে লোহার পাইপ লাগিয়ে রাখা হয়, ফলে দুর্ঘটনা ঘটলে জানালা দিয়ে বের হওয়ারও উপায় থাকে না। নিয়ম অনুযায়ী বাসের বডি তৈরি করা হয়েছে কি না তা দেখার দায়িত্ব বিআরটিএ-র। কিন্তু তাঁরা এসব দেখা তো দূরের কথা, স্পেসিফিকেশন বহির্ভূত এসব বাসের ফিটনেস সার্টিফিকেট প্রদান করেন!
এখনো দেশের হাইওয়েগুলো ‘টু-ওয়ে’ করা হয়নি! যে কারণে প্রতিদিনই যানবাহনের মুখোমুখি সংঘর্ষে পরিবারসহ মানুষ জীবন দিচ্ছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু যেন এখন স্বাভাবিক মৃত্যুতে পরিণত হয়েছে! এই মৃত্যু-মিছিলের শেষ কোথায়?
মো. আলী হায়দার
ঢাকা
