হঠাত্ করেই খুলনা মহানগরীতে বেড়ে গেছে মশার উপদ্রব। গল্লামারি, খালিশপুর, হাফিজনগর, নিরালা, ময়লাপোতাসহ বিভিন্ন অঞ্চলে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। নগরীর ড্রেন এবং খালগুলোর বদ্ধ পানিতে মশা ক্রমাগত বংশবিস্তার করছে। এছাড়া শহরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প চালু থাকায় কয়েকটি ড্রেন এবং নালা পুরোপুরি বন্ধ। এতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় এডিসসহ নানা জাতের মশা জন্ম নিচ্ছে। নগরীর কয়েকটি মেসে দেখা যাচ্ছে সারা দিনই মশারি টাঙিয়ে পরীক্ষার্থীদের পড়াশোনার দৃশ্য। শিক্ষার্থীদের মতে এভাবে তাদের মনোযোগের বিঘ্ন ঘটছে। এখনই মশা দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। বিষয়টির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আফসারুল আলম মামুন
পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন,
খুলনা বিশ্ববিদ্যালয়
