পাওনা টাকা দাবিতে ফরিদপুর চিনিকলের আখ চাষীদের অবস্থান কর্মসূচি

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৫:৪২

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল আখচাষীদের প্রায় ১০ কোটি টাকা পাওনার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে আখচাষীরা। শনিবার বেলা ১১টায় চিনিকলের সাবজোন অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চিনিকল প্রধান ফটকের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করে।

আখচাষী কল্যাণ সংস্থার সহ-সভাপতি মির্জা মুরাদ হোসেনের সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য দেন- কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝুটু, ওহিদুজ্জামান বাবলু মিয়া, আব্দুল হাই বাশী মিয়া, মোস্তফা আনোয়ার, শাহজাহান খান, মুন্সি বেনজির আহমেদ, আব্দুর রহিম, দাউদ মোল্যা, কাশেম প্রামাণিক, কামাল হোসেন, নিজাম মোল্যা, লিয়াকত হোসেন খান, মো. হারেজ সেখ প্রমুখ।

আরো পড়ুন: শায়েস্তাগঞ্জে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে আহত ৫

বক্তারা কর্পোরেশনের চেয়ারম্যান এ.কে.এম দেলোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক আকমল হোসেন এবং মহা-ব্যবস্থাপক (কৃষি) তপন কুমারের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম, দুর্নীতির অভিযোগ এনে বক্তব্য দেন। অনতি বিলম্বে তাদের অপসরণের দাবি জানান।

এ সময় পাওনা টাকাসহ শিওর ক্যাশের মাধ্যমে আখের ডাব্লুয়ার থেকে ১০টাকা কর্তন বন্ধ এবং আখের ওজনের ধলতা কাটা বন্ধের দাবিও জানা তারা।

ইত্তেফাক/বিএএফ