স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
বন্দরের নাসিক ২৩ নম্বর ওয়ার্ডের কদম রসুল নূরবাগ এলাকায় ২ স্কুলছাত্রী পুকুরের পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার সকাল ১১টায় একই এলাকার হাবীব মিয়ার বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। তারা লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। নিহতরা হলো—নূসরাত (৯) ও সামিয়া (৯)। নিহত নূসরাত নূরবাগ এলাকার দেলোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া দিনমজুর নজরুল মিয়ার মেয়ে ও নিহত সামিয়া একই বাড়ির ভাড়াটিয়া সিরাজ মিয়ার মেয়ে। দুই শিশু নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
