ক্রিকেটে ৪ নম্বর ওয়ার্ড এবং ফুটবলে ৯ নম্বর ওয়ার্ড চ্যাম্পিয়ন

আপডেট : ১৫ মার্চ ২০২১, ২২:১৪

স্পোর্টস রিপোর্টার

ক্রিকেটের ফাইনালে ৪ নম্বর ওয়ার্ড ২ রানে ১১ নম্বর ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে ফুটবল ফাইনালে ৯ নম্বর ওয়ার্ড টাইব্রেকারে ৩-১ গোলে ২৪ নম্বর ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র ছিল।

মেয়র তাপস বলেন, ‘বঙ্গবন্ধু মুজিববর্ষ উপলক্ষ্যে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। আমাদের বিশ্বাস আমরা সর্বোচ্চ রূপে সফল হয়েছি। দেড় মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। ঢাকাবাসীর মধ্যে অত্যন্ত সাড়া পড়েছে। আমরা প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করব। দিনে দিনে কলেবর বাড়বে।’ তিনি যোগ করেন, ‘খেলাধুলার মাঠের পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করছি। প্রতিটি ওয়ার্ডেই খেলার উপযোগী পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে। অবৈধ স্থাপনা উত্খাত করব। আমরা ৯টি ওয়ার্ডে মাঠ শনাক্ত করেছি। যুবরা এতে খেলবে। ঢাকাবাসী খেলামুখী হোক।’ আতশবাজির মাধ্যমে শেষ হয় দীর্ঘ দেড় মাসের এ টুর্নামেন্ট।

খেলা শেষে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এমপি।