তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এ বিষয়ে গতকাল সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন নাম ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ করা হয়েছে।
রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ সংশোধনের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের নামে এ পরিবর্তন এনেছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
