একদিন পরেই শুরু বইমেলা, চলছে শেষ মুহূর্তের কাজ

আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৩:২৩

আর একদিন পরেই শুরু হবে অমর একুশে গ্রন্থমেলা ২০২১ চলছে শেষ মুহূর্তের স্টল সাজসজ্জার কাজ। 

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে ২০২১ সালে অমর একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়াল বা অনলাইনে করার জল্পনা ছিল। শেষ পর্যন্ত ঠিক হয়েছে, ১৮ মার্চ শুরু হচ্ছে মেলা। 

আজ মঙ্গলবার (১৬ মার্চ) সরেজমিনে দেখা যায়, বেশিভাগ স্টলের কাজ শেষ হয়ে গেছে। কেউ কেউ স্টলের ডেকোরেশনের কাজ করছেন। আবার কেউ স্টলের সাজ-সজ্জার কাজ করছেন। সেরে নিচ্ছেন রঙ তুলির শেষ কাজটুকু। 



ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে বইমেলা শুরু হয়। রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী এ বইমেলার উদ্বোধন করে থাকেন।



১৯৮৩ সালে মনজুরে মওলা যখন বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন, তখন তিনি বাংলা একাডেমিতে প্রথম অমর একুশে গ্রন্থমেলার উদ্যোগ নেন।



কিন্তু শেষ পর্যন্ত বইমেলা করা সম্ভব হয়নি। ১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়।

ইত্তেফাক/কেএইচ/কেকে