ময়মনসিংহে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৬:২৫

ময়মনসিংহের নান্দাইলে বাড়ি ফেরার পথে আনিসুর রহমান (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার (১৬ মার্চ) জিজ্ঞাসাবাদের জন্যে নিহতের ছোট ভাই হাবিবুর রহমান চৌধুরীকে আটক করা হয়েছে। 

নিহত আনিসুর রহমান চৌধুরী কেন্দুয়া উপজেলায় একটি এবতেদায়ি মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

গত সোমবার রাত ৮টার দিকে স্থানীয় বাজার থেকে সিলিন্ডার গ্যাসের বোতল নিয়ে  আনিসুর রহমান চৌধুরী বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় তাঁকে রাতেই উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জেসমিন আক্তার (৪০) জানান, তাঁর দেবরের সাথে জমি সংক্রান্ত বিরোধ রযেছে।

এ বিষয়ে জনতে চাইলে নান্দাইল মডেল থানার  অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের সহোদর ছোট ভাই হাবিবুর রহমান চৌধুরীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

 

ইত্তেফাক/এনএ