হতের আঙুল ভাঙার প্রতিশোধে এক নারীকে পিটিয়ে হত্যা!

আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৭:২৬

ছয় মাস আগে হাতের আঙুল ভাঙার প্রতিশোধ নিতে এক নারীকে কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করেছে আপন ছোট বোনের জামাই। 

নিহতের বোন জামাইয়ের নাম আবুল হোসেন। নিহত হোসনেয়ারা বেগম (৫৫) হোসনেয়ারা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের বাসিন্ধা। 

মামলার একমাত্র আসামী আবুল হোসেনকে চৌদ্দগ্রাম থানায় পুলিশ সাতক্ষীরার পলাশপুর থেকে গ্রেফতার শেষে কুমিল্লার ম্যাজিষ্ট্রেট গোলাম মাহবুবের আদালতে হাজির করলে তিনি ১৬৪ দ্বারা জবানবন্দিতে এ স্বীকারোক্তি প্রদান করে বলেন, হোসনেয়ারা বেগম ৬ মাস আগে খুরশিদা তুচ্ছু কারণকে কেন্দ্র করে তার বাম হাতের ‘অনামিকা’ আঙুল ভেঙে ফেলে।


বিষয়টি তিনি মনের মধ্যে ক্ষোভ হিসেবে জমা করে রাখেন। তাই আঙুল ভাঙার প্রতিশোধ নিতে গত ৪ মার্চ ভোররাতে আবুল হোসেন কৌশলে খুরশিদা ঘরে প্রবেশ করে ঘরের ভিতরে রাখা একটি শক্ত কাঠ দিয়ে ঘুমন্ত অবস্থায় খুরশিদার মুখমন্ডলে স্বজোরে আঘাত করলে সে মারা যায়। 

এ বিষয়ে, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন জানান, গত ৪ মার্চ হোসনেয়ারা বেগম প্রকাশ খুরশিদার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে আবুল হোসেনকে ১৩ মার্চ রাতে সাতক্ষীরা সদর উপজেলার পলাশপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

এ ঘটনায় ওইদিন হোসনেয়ারার পাশ্ববর্তী বাস চালক জাফর আহম্মেদ বাদি হয়ে গ্রেফতারকৃত আবুল হোসেনকে একমাত্র আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। 

 

ইত্তেফাক/এনএ