অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকাদান স্থগিত করা দেশের সংখ্যা বেড়ে ১৫টিতে দাঁড়িয়েছে। এ তালিকায় ইউরোপের ১২টি, এশিয়ার ২টি ও আফ্রিকার একটি দেশ রয়েছে।
ইউরোপীয় দেশগুলো হলো- নেদারল্যান্ড, আইসল্যান্ড, ইতালি, বুলগেরিয়া, রোমানিয়া, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও লুক্সেমবার্গ।
এশিয়ার দুটি দেশ হলো- ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড। আর আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। টিকাদান স্থগিতকারী দেশের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার প্রেসটিভি ও ইরানের বার্তা সংস্থা পার্স-টুডে জানায়, টিকা স্থগিত করা দেশগুলো প্বার্শপ্রতিক্রিয়া দেখার পরই এমন সিদ্ধান্ত নেয়া নিয়েছে। একমাত্র ব্যতিক্রম ইন্দোনেশিয়া, তারা টিকাদান শুরুর আগেই স্থগিত করেছে।বলা হচ্ছে, টিকাদানের পর মানবদেহে রক্তজমাট বেঁধে যাওয়ায় তা স্থগিত রাখা হয়েছে।
তবে অ্যাস্ট্রাজেনেকা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, টিকার সঙ্গে এর কোনও সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া যায়নি।
ইত্তেফাক/এএইচপি
