বিশ্ব শিশু দিবস হলো ৩ অক্টোবর। তবে বিশ্ব শিশু দিবসের পাশাপাশি বিশ্বেও অনেক দেশ নিজেদের মতো করেও জাতীয় শিশু দিবস পালন করে থাকে। আমাদের দেশে জাতীয় শিশু দিবস ঘোষণা করা হয়ে বঙ্গবন্ধুর জন্মদিনটিকে। বঙ্গবন্ধু শিশুদের ভীষণ ভালোবাসতেন। জন্মদিনটি তিনি শিশুদের সঙ্গে কাটাতে পছন্দ করতেন। ওইদিন শিশুরা দল বেঁধে তাঁকে শুভেচ্ছা জানাতে যেত। এসব সার্বিক বিষয় বিবেচনা করেই বঙ্গবন্ধুর জন্মদিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রথম মেয়াদে (১৯৯৬-২০০১) খ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ১৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা করে। পরবর্তীকালে এই দিনটিকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়।
