জেবিসিসিআই এর সভাপতি আসিফ এ চৌধুরী

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২১:৩৩

চৌধুরী গ্রুপের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আসিফ এ চৌধুরী ২০-২২ সালের জন্য জাপান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া মো: শরিফুল আলম, জনাব এম জালালুলহাই সহ-সভাপতি, তাশেশি হাশিমোটো কোষাধ্যক্ষ এবং তারেক রফি ভূঁইয়া সেক্রেটারি জেনারেল হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবনির্বাচিত পরিচালকরা হলেন ইউজি অ্যান্ডো, তাদোকি ওয়াটানাবে, তাকশী মিয়াতা, তেতসুরো কানো, নুরুলওয়াহাব, সৈয়দ সামিউল হক এবং ডা: কবির আহমেদ।

নির্বাচিত নতুন পরিচালনা পরিষদ ২০২১ সালের ১৪ মার্চ দায়িত্ব গ্রহণ করেছেন।

ইত্তেফাক/এসজেড