মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মিরসরাইয়ে গ্রামবাসীর হাতে আড়াই ফুট লম্বা এক মেছো বাঘ ধরা পড়েছে। সোমবার রাতে উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামে ধরা পড়ে এটি। গত কয়েক দিন গ্রামের লোকজন মেছো বাঘটির উপস্থিতি টের পেয়ে ধরার চেষ্টা চালাচ্ছিল। পরে বন বিভাগের লোকজনকে খবর দিয়ে বাঘটি তাদের হেফাজতে দিয়ে দেয়। মিরসরাই উপকূলীয় রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. এরফান উদ্দীন বলেন, সোমবার রাত ১০টার দিকে পশ্চিম মলিয়াইশ গ্রামের লোকজন একটি মেছো বাঘ ধরে আমাদের দেয়। বাঘটি আড়াই ফুট লম্বা ও মাদি। সোমবার রাত সাড়ে ১০টায় বাঘটি গোভনীয়া রেঞ্জের গভীর বনে অবমুক্ত করেছি।
