‘মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরে আলাদা এসএমই জোন করা হবে’

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২১:৪৪

চট্টগ্রাম অফিস

‘স্পেশাল ইকোনোমিক জোনের মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য অবকাঠামোগত দিক থেকে একটি নতুন মাত্রা যোগ হচ্ছে। জিডিপিতে এসএমই’র অবদান বৃদ্ধির জন্য মিরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্পনগরে একটি আলাদা এসএমই জোন করা হবে।’ মঙ্গলবার চট্টগ্রাম চেম্বারের স্বাগতিকতায় ‘এনাব্লিং ইনভেস্টমেন্ট ক্লাইমেট টু রিয়ালাইজ গ্রেট পটেনশিয়াল’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইকোনোমিক জোনস অথরিটির (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এসব কথা বলেন। চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সিটি ব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এন রাজা শেখারণের (শেখার) সঞ্চালনায় এতে অংশ নেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হুসেইন এবং বিটপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিরান আলী।