সূচকের পতনেও বেড়েছে লেনদেন

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২১:৪৫

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের পুঁজিবাজারে গতকাল মঙ্গলবার সূচকের পতন হয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে। তবে, লেনদেন কিছুটা বেড়েছে। আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ৫১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াসূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ২৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ১১১ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯৮ কোটি টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬২৩ কোটি টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১০৬টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত আছে ১১৪টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৬৭ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ২২৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৫২ পয়েন্ট কমে ৯ হাজার ৬৩১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৭৫টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত আছে ৭৫টির। সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৬ লাখ টাকা।