ইত্তেফাক রিপোর্ট
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কর্নেল কে এম আজাদ। তিনি কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ারের স্থলাভিষিক্ত হলেন। কর্নেল কে এম আজাদ গত ৯ মার্চ সেনাবাহিনী থেকে প্রেষণে র্যাবে যোগদান করেন। কর্নেল কে এম আজাদ ৩২তম বিএমএ লং কোর্সের সঙ্গে সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট ও সংস্থার গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ‘কর্নেল’ পদবিতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বীর) ব্যাটালিয়নের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একটি পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও সেনাসদরের সামরিক গোয়েন্দা পরিদপ্তরের স্টাফ অফিসার, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের প্রশিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন।
