কাদের মির্জার বিরুদ্ধে আরো একটি মামলা কর্মসূচিতে নিষেধাজ্ঞা

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২২:২৪

মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলার ঘটনায় তার স্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালী দ্রুত বিচার ট্রাইব্যুনালে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামি করে ৯৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ট্রাইব্যুনাল আগামী ১০ দিনের মধ্যে থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

এদিকে গতকাল দুপুরে  পৌরসভা কার্যালয়ে নিজ ফেসবুক আইডিতে লাইভে এসে কাদের মির্জা বলেছেন, আজকে আমার ও আমার নেতাকর্মীদের ওপর মন্ত্রীর সহধর্মিণী ইসরাতুন্নেছা কাদেরের নির্দেশে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে পুলিশ। আমার ২০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তিনি বলেন, কাদের সাহেব আপনি বড় নেতা, আল্লাহ আপনাকে আরো বড় করুক। আমাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে আর আপনি বসে বসে তামাশা দেখছেন।