মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, একবিংশ শতাব্দীতে ভৌগোলিকভাবে চীনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি চীনের হংকং ও তাইওয়ান নীতিরও সমালোচনা করেন। গতকার জাপানে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীও তার সঙ্গে জাপান সফরে গিয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর তার মন্ত্রিপরিষদের শীর্ষ দুই মন্ত্রীর এটাই প্রথম বিদেশ সফর। খবর জাপান টাইমসের
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি এবং প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশির সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বৈঠক করেন। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেন, চীন চাপ সৃষ্টি করে এবং হামলা চালিয়ে হংকংয়ের স্বায়ত্ত্বশাসন খর্ব করছে, তাইওয়ানের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে, জিনজিয়াং ও তিব্বতে মানবাধিকার লংঘন করছে। দক্ষিণ চীন সাগরের দাবি করে দেশটি আন্তর্জাতিক আইনও লংঘন করছে বলে অভিযোগ করেন ব্লিনকেন।
