দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬০৮ জনে। আর এই সময় ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ৮৬৫ জন।
বুধবার (১৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। যেখানে আরো বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫১০ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ২৪ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । যেখানে শনাক্তের হার ৭ দশমিক ৬৮।
এরআগে, মঙ্গলবার ( ১৬ মার্চ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৭১৯ জন।
ইত্তেফাক/এসআই
