এক অশিক্ষিত লোক ফোন করতে চাইলে নম্বর বন্ধ থাকায় ওপাশ থেকে আওয়াজ এলো, ‘এই মুহূর্তে আপনার ডায়ালকৃত নাম্বারটিতে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পরে আবার কল করুন। ধন্যবাদ।’
লোকটি একটু পরে আবার কল করল। তখনো একই কথা শুনল। কিছুক্ষণ পর সে আবার কল দিল। তখনো একই অবস্থা। এবার সে রাগের মাথায় মোবাইলটি আছাড় মেরে ভেঙে ফেলল।
এ অবস্থা দেখে তার স্ত্রী দৌড়ে এসে জিগেস করল, কী হয়েছে তোমার? মোবাইল ভাঙতেছো ক্যান?
লোকটি বলল, যতবারই ফোন করি, এক মহিলা বলে কি না—একটু পরে আবার কল করুন। যা হোক, পরে করলাম। তখনো বলে, একটু পরে আবার কল করুন। তার কিছুক্ষণ পরে করলাম। তখনও বলে, একটু পরে আবার কল করুন। সে ফাজলামি পাইছে নাকি!
আবু মো. ফজলে রোহান
নবগ্রাম, চৌদ্দগ্রাম পৌরসভা, কুমিল্লা
