নেটওয়ার্ক-ট্রান্সমিশন নিয়ে অভিযোগ

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২১:১৮

নেটওয়ার্ক ও ট্রান্সমিশন দখল করে জোর করে ক্যাবল টিভি ব্যবসা দখলের অভিযোগ তুলেছে স্যাটেলাইট ভিশন ক্যাবল টিভি নেটওয়ার্কসহ বেশ কিছু প্রতিষ্ঠান।

গত ১৪ মার্চজাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অনৈতিক কার্যক্রম বন্ধে ব্যবস্থা নিতে ঢাকা জেলা প্রশাসক ও বিটিভির মহাপরিচালকের প্রতি আহবান জানানো হয়।

লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী বলেন, কতিপয় অসাধু কেবল নেটওয়ার্কের কাছে বেআইনিভাবে ক্যাবল সিগন্যাল তুলে দেয়া হয়েছে। সন্ত্রাসী দিয়ে অন্য অপারেটরদের নেটওয়ার্ক দখল ও ভয় দেখিয়ে ব্যবসা ছেড়ে দেয়ার জন্য চাপ দিচ্ছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলেও এখনো কোন প্রতিকার পাওয়া যায়নি।

ক্যাবল টিভি ব্যবসার শৃঙ্খলা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় অবিলম্বে এ ধরণের বেআইনি কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পে-চ্যানেল পরিবেশকদের প্রতি আহবান জানান সত্ত্বাধিকারী স্যাটালাইট ভিশন ক্যাবল টিভি নেটওয়ার্ক সামসুর রহমান শিমুল।

 

০