মতলবে স্কুলছাত্রী এক সপ্তাহ ধরে নিখোঁজ থানায় জিডি

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২১:২৩

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকারিকান্দি এলাকার কিশোরী সুমাইয়া আক্তার ফারজানা এক সপ্তাহ ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না। গত ১১ মার্চ সকালে উপজেলার শিকারিকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফারজানা বাড়ি থেকে বের হয়। কিন্তু পরে আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়ি গিয়ে তার খোঁজ করা হলেও সন্ধান মেলেনি। 

ফারজানা উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শিকারিকান্দি গ্রামের মৃত ইয়াসিন সরকারের মেয়ে। ফারজানা নিখোঁজ হওয়ার ঘটনায় পরেরদিন মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি করেন মা। মেয়ের খোঁজ না পেয়ে একপ্রকার পাগলপ্রায় অবস্থা হয়েছে তার।

ফারজানার পারিবারিক সূত্র জানায়, সম্প্রতি ০১৭০১-৬১৫১৬৬ এই নম্বর থেকে ফারজানার মায়ের কাছে ফোন করে এক ব্যক্তি জানান, ফারজানা তার কাছে সিলেটে আছে, নিরাপদে আছে। এই খবরটি জানানোর পর থেকে ঐ নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।