সৈয়দ শহিদুল হক জামাল
জাতীয় সংসদের সাবেক হুইপ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহিদুল হক জামালের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বাদ জোহর তার গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার লবণসারা গ্রামে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল ও সর্বস্তরের মানুষের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।
আব্দুল মতিন মোহন
আজ ১৮ মার্চ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটনের বাবা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, পোতজিয়া ইউনিয়ন পরিষদের টানা পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান, শাহজাদপুর বণিক সমিতির সভাপতি, বাংলাদেশ মিল্ক ভিটার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের আজ ১৬তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে শাহজাদপুর উপজেলার পোতজিয়া হাইস্কুল মাঠে দোয়া, মিলাদ মাহফিল, কবর জিয়ারত এবং স্মরণসভার আয়োজন করা হয়েছে।
