ফজলুর রহমান
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মাছিমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আতাউর রহমান উজ্জ্বলের বাবা ফজলুর রহমান (৭০) বার্ধক্যজনিত কারণে গত সোমবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মঙ্গলবার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
