কেরানীগঞ্জে এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২২:১১

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

কেরানীগঞ্জের নতুন বক্তারচর এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। নিহতের নাম আবু হোসেন (৫০)। কৃষিজীবী ও চার সন্তানের জনক আবু হোসেন তেঘরিয়া ইউনিয়নের মজিদ বেয়ারা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। জানা যায়, গতকাল সকালে ফজরের নামাজ শেষে তিনি অপরিচিত দুই ব্যক্তির সঙ্গে এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। পরে তার খোঁজ পাওয়া যায়নি, মোবাইল ফোনও বন্ধ ছিল। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করা হয়। সকাল ৯টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।