জাতির জনকের জন্মদিনে জেপির শ্রদ্ধাঞ্জলি

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:১৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল সকাল ৬টা ১০ মিনিটে জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১১টায় জেপির পক্ষ হতে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা। জেপির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, সাবেক এমপি রুহুল আমীন, সৈয়দ সালাউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাউদ্দিন আহমেদ, সহসাধারণ সম্পাদক ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্যসচিব আমিনুল ইসলাম তপন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা) হাজী মো. আবুল হোসেন, প্রচার সম্পাদক হুমায়ুন কবির তালুকদার রাজু, পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম খান মিয়া, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক এবং জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, জাতীয় যুব সংহতির সভাপতি জেড সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এস বিপ্লব এবং জেপি নেতা সরোয়ার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়াস্থ জাতির জনকের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দুপুরে মরহুম নেতার রুহের মাগফিরাত কামনা করে মসজিদসহ সকল প্রার্থনালয়ে বিশেষ দোয়া করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি