মির্জাপুরে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখীর চাষ

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:২৩

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে জনপ্রিয় হয়ে উঠছে হাইব্রিড জাতের সূর্যমুখীর চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকরা দিন দিন সূর্যমুখীর আবাদে ঝুঁকে পড়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি বছর মির্জাপুরে ৪০ হেক্টরে সূর্যমুখীর চাষ হয়েছে। চাষি ফজলুল হক ও মো. মোবারক হোসেন জানান, কৃষি বিভাগের পরামর্শে হাইব্রিড জাতের উন্নত জাতের সূর্যমুখী চাষ করে তারা লাভবান হয়েছেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, উপজেলায় সূর্যমুখী চাষ এখন জনপ্রিয় হয়ে উঠছে। কম খরচে বেশি লাভ হওয়ায় চাষিরা সূর্যমুখী চাষে ঝুঁকছেন।