রাণীনগরে বিষ্ণু মূর্তি উদ্ধার

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:২৫

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরে মঙ্গলবার রাতে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। উপজেলার করজগ্রাম এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।  রাণীনগর থানার ওসি মো. শাহিন আকন্দ বলেন, উপজেলার করজগ্রাম কাউয়া ঠেঙ্গাপাড়া এলাকায় গত সোমবার এক্সকাভেটর মেশিন দিয়ে একটি খাস পুকুর পুনঃখনন করে চলে যায় শ্রমিকরা। এরপর মঙ্গলবার বিকালে স্থানীয় মাদ্রাসার ছাত্ররা পুকুর পাড়ে খেলা করার সময় মাটির নিচে মূর্তিটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে। ৩৬ ইঞ্চি দৈর্ঘ্য ও সাড়ে ১৫ ইঞ্চি প্রস্থ মূর্তিটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। মূর্তিটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।