সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ও সংরক্ষণে স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকা ও করণীয় শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলা পরিষদ সভাকক্ষে মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়। বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এ সভা আয়োজন করে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীম। আরো বক্তব্য রাখেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস, সামাজিক বন বিভাগ রংপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায় প্রমুখ।
