রায়পুরে কিশোরের লাশ উদ্ধার

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:২৬

মাদ্রাসা সুপার আটক

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রায়পুরে বুধবার দুপুরে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. মুন্না (১৩)। সে রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম কেরোয়া গ্রামের আফিয়া-হারুন নূরানি হাফিজিয়া মাদ্রাসায় কোরআন শিখত। এ ঘটনায় মাদ্রাসা সুপারকে আটক করেছে পুলিশ। ঐ হাসপাতালের ডা. সিরাজুম মুনিরা জানান, হাসপাতালে আসার আগেই শিশুটি মারা গেছে। রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, কীভাবে মৃত্যু হলো তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনা তদন্ত করে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনা হবে। তবে জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসা সুপার মো. মুজাম্মেল হোসেনকে আটক করা হয়েছে।